বিশ্ববাংলা
জেদ্দায় বাংলাদেশিদের প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন

জেদ্দা আওয়ামী ফোরামের উদ্যোগে আওয়ামীলীগের সিনিয়র নেতাদের মৃত্যু সম্পর্কে অপপ্রচার চালানো এবং জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের বিরুদ্ধে মিথ্যা রটানোর প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করা হয়েছে।
গত শনিবার জেদ্দায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন শেখ ওয়াদুদ করিম। মোহাম্মদ মুসা এবং জিতু আহমেদের যৌথ পরিচালনায় এ অনুষ্ঠানেপ্রধান অতিথি ছিলেন হুসেইন মোহাম্মদ নাহিদ। বক্তারা দাবি করেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি বিনষ্ট করতে কিছু অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী অপপ্রচার চালাচ্ছে।
সভায় সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে মহামারী করোনা পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগের সিনিয়রনেতাদের মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজে মন্তব্য করা এবং জেদ্দাকনস্যুলেটের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর প্রতিবাদ জানানো হয়।



