আওয়ামী লীগরাজনীতি

প্রতারণা ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: কাদের

করোনার নমুনা পরীক্ষা, সনদ, প্লাজমা ডোনেশনসহ বিভিন্ন ক্ষেত্রে এক শ্রেণির অসাধুচক্র প্রতারণার আশ্রয় নিয়ে মানুষ ঠকাচ্ছে; সরকার এসকল প্রতারণা ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন। এসময় তিনি বলেন এধরণের প্রতারণা মানুষের অসহায়ত্ব নিয়ে নির্মম বাণিজ্য ছাড়া কিছু নয়। এছাড়া আসন্ন ঈদে করোনা সংক্রমণ বিস্তার রোধে সবাইকে সচেতনতার জনযোদ্ধা হিসেবে কাজ করারও আহ্বান জানান, সেতুমন্ত্রী।

পাশাপাশি আক্রান্তদের চিকিৎসায় সম্মুখ সারিতে থেকে যারা লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের আবারও অভিনন্দন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এ সংকটে তারা সহমর্মিতার যে নজির স্থাপন করেছেন জাতি তা শ্রদ্ধাভরে স্মরণ করবে।

এর আগে, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে আজ আনুষ্ঠানিক ভাবে কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক ঘোষণা করেন ওবায়দুল কাদের।

সংশ্লিষ্ট খবর

Back to top button