অন্যান্যবাংলাদেশ

২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩,৪৮৯, মৃত্যু ৪৬

দেশে একদিনে আরো ৩ হাজার ৪৮৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে করে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ১৩৪ জন। এছাড়া, গত চব্বিশ ঘন্টায় ৪৬ করোনা রোগি মারা গেছেন। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হলো ২ হাজার ১৯৭। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে, এসব তথ্য জানানো হয়।

বুলেটিনে সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরো জানান, গত ২৪ ঘণ্টায় করোনা জয় করে ফিরেছেন ২ হাজার ৭৩৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে ফেরা করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৮০ হাজার ৮৩৮ জনে।

অন্যদিকে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে বুধবার (৭ জুলাই) প্রতিবেদন লেখা পর্যন্ত দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৬৬১ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ৪৬ হাজার ৯৮৮ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button