
প্রয়োজন অনুসারে ভার্চ্যুয়াল আদালত চালানোর বিধান রেখে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার বিল-২০২০’ জাতীয় সংসদে পাস হয়েছে। দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক সংসদে বিলটি পাসের জন্য প্রস্তাব করেন। এরপর তা কণ্ঠভোটে পাস হয়।
এর আগে বিলের ওপর আনা জনমত যাচাই-বাছাই এবং সংশোধনীগুলো নিষ্পত্তি করা হয়। করোনা পরিস্থিতিতে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে ইতোমধ্যে ভার্চ্যুয়াল আদালত চালু করা হয়েছে।
এ অবস্থায়, ভিডিও কনফারেন্সসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে আদালতের কার্যক্রম চালানোর সুযোগ রেখে গত ৭ মে মন্ত্রিসভায় এ সংক্রান্ত অধ্যাদেশের খসড়ার অনুমোদন দেওয়া হয়।



