অপরাধবাংলাদেশ

সাহেদের প্রধান সহযোগী আটক

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান ও প্রতারক সাহেদের প্রধান সহযোগী তারেক শিবলীকে আটক করেছে র‌্যাব। বুধবার মধ্যরাতে রাজধানীর নাখাল পাড়ায় অভিযান চালিয়ে থেকে শিবলীকে আটক করে র‌্যাব।

এর আগে, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ যেন দেশ ত্যাগ করতে না পারে সেজন্য নিষেধাজ্ঞা চেয়ে বৃহস্পতিবার ইমিগ্রেশনে চিঠি দিয়েছে পুলিশ।

করোনা টেস্টের জাল সনদ সরবরাহ এবং টেস্ট ও চিকিৎসায় অতিরিক্ত টাকা আদায়সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযোগের সত্যতা পাওয়ায় হাসপাতালটির উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এদিকে গেল ৭ জুলাই বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৮ জনকে গ্রেপ্তার করা হলেও প্রতিষ্ঠানটির চেয়ারম্যানসহ ৯ জন এখনও পলাতক।

রিজেন্ট হাসপাতালের নানা দুর্নীতি ও অনিয়মের চিত্র বেরিয়ে আসার পর রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের নানা অপকর্মের চিত্র বেরিয়ে আসতে শুরু করে। সাহেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতারক তকমা পেয়েছেন ২০১৬ সালে।

রিজেন্টের সাহেদকে ভয়ঙ্কর প্রতারক উল্লেখ করে আইনানুগ ব্যবস্থা নিতে ২০১৬ সালে তৎকালীন পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু অজানা কারণে থেকে গেছেন ধরাছোঁয়ার বাইরে। এছাড়া তার বিরুদ্ধে পাওনাদারদের নিয়মিত নির্যাতনের অভিযোগও অঢেল।

সংশ্লিষ্ট খবর

Back to top button