বিশ্ববাংলা

সিঙ্গাপুর দূতাবাস থেকে সময়মতো পাসপোর্ট ডেলিভারী না পাওয়ার অভিযোগ

সিঙ্গাপুরের প্রবাসী বাংলাদেশিরা দূতাবাস থেকে সময়মতো পাসপোর্ট ডেলিভারী পাচ্ছেন না।

জানা যায়, সম্প্রতি করোনা পরিস্থিতির উন্নয়ন হওয়ায় বেশকিছু ক্ষেত্রে কাজ শুরু করার অনুমতি দিয়েছে দেশটির সরকার। অভিবাসী শ্রমিকদেরকে কাজে যোগ দেয়ার আহবান জানানো হলেও অনেকেরই রেসিডেন্স পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে।

এমতাবস্থায় পাসপোর্ট হাতে না থাকায় তাদের রেসিডেন্স পারমিটের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করতে পারছেন না। অনেকেই দূতবাসে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রিনিউ করার জন্য জমা দিয়ে যথাসময়ে ফেরত পাচ্ছেন না।

এ ব্যাপারে সিঙ্গাপুরের বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করে জানা যায়, সার্ভারের সমস্যার কারণে পাসপোর্টগুলো যথাসময়ে ডেলিভারী দেয়া যাচ্ছে না। তবে দূতাবাস কর্তৃপক্ষ আশ্বাস দিয়ে বলেছেন, এ বিষয়টি মন্ত্রণালয়কে অবগত করা হয়েছে, যথাযথ ব্যাবস্থা নিয়ে দ্রুতই এ সমস্যার সমাধান করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button