আওয়ামী লীগরাজনীতি
বিশ্বব্যাপী উন্নতির সঙ্গে বাংলাদেশেও করোনা চিকিৎসার উন্নতি হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

করোনা চিকিৎসায় বিশ্বব্যাপী উন্নতির সঙ্গে সঙ্গে বাংলাদেশেও উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার দুপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজিত এক অনলাইন আলোচনায় একথা বলেন।
এসময়, এ ধারা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। তিনি আরো জানান, করোনা সংকটে প্রতিকূল পরিস্থিতির কারণে প্রজনন স্বাস্থ্যসেবা কিছুটা ব্যহত হয়েছে তবে এখন পুরোদমে কার্যক্রম চলাচ্ছে স্বাস্থ্যসেবা বিভাগ।
তবে স্বাস্থ্যকর্মীরা নিরলস কাজ করছে জানিয়ে জন্ম নিয়ন্ত্রণে বাংলাদেশ বেশ সফলতা অর্জন করেছে, এ ধারা অব্যাহত থাকলে জন্মবৃদ্ধির হার আরও কমে আসবে বলে জানান,মন্ত্রী।



