হায়া সোফিয়ায় ৮৬ বছর পর আজান

দেড় হাজার বছরের পুরানো হায়া সোফিয়ায়কে মসজিদে রুপান্তরের আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান।তার এ আদেশের মাধ্যমে ৮৬ বছর পর হায়া সোফিয়ায় আযান শুনতে পেলো তুর্কিবাসী।
এর আগে তুরস্কের আদালত ঐতিহাসিক স্থাপনাটিকে জাদুঘরে রাখার বিষয়ে নাকচ করে দেয়ার পরই এক আদেশে স্বাক্ষর করেন এরদোয়ান।যদিও জাদুঘরটিকে মসজিদে রুপান্তর না করতে সতর্ক করে বিশ্বের বিভিন্ন দেশ। প্রায় এক হাজার বছর ধরে এটিই ছিল পৃথিবীর সবচেয়ে বড় গির্জা।
১৪৫৩ সালে সুলতান মেহমেত খানের ওসমানী সাম্রাজ্যের দখলে চলে গেলে কনস্টান্টিনোপল হয়ে যায় ইস্তাম্বুল। সেসময় একে রুপান্তর করা হয় মসজিদে। আধুনিক তুরস্কে ১৯৩৪ সালে, হায়া সোফিয়াকে পরিণত করা হয় জাদুঘরে। ঐতিহাসিক এই স্থাপনাটিকে আবারো মসজিদে রুপ দিতে নড়েচড়ে বসে তুর্কি সরকার। তবে খ্রিস্টান ও মুসলমানদের মাঝে এ নিয়ে দেখা দেয় বিপত্তি।
সবশেষে গড়ায় আদালতে। শুক্রবার দেশটির সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায় নির্দেশে, হায়া সোফিয়া স্থাপত্যকে মসজিদে পরিণত করতে ঘোষণা দেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এক নির্বাহী আদেশও স্বাক্ষর করেন তিনি।



