কুড়িগ্রামে ১৬ নদ-নদীর পানি বৃদ্ধিতে প্লাবিত চরাঞ্চল

বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে উত্তরাঞ্চলের নদ-নদীর পানি আবারো বাড়তে শুরু করেছে। কুড়িগ্রামে অস্বাভাবিকভাবে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমারসহ ১৬টি নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নিম্নঞ্চল ও চরাঞ্চল।
জেলা পানি উন্নয়নবোর্ড জানায়, ধরলার পানি সেতু পয়েন্টে বিপদসীমার ৪২ সেন্টিমিটার, ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে ১০ সেন্টিমিটার ও নুনখাওয়া পয়েন্টে ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র নদের পানি ২৬ সিন্টিমিটার বেড়ে বিপদসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে এবং তিস্তার পানি গাইবান্ধার কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
অব্যাহত রয়েছে যমুনা, কাটাখালি ও করতোয়ার পানি বৃদ্ধি। দ্বিতীয় দফায় পানি বেড়ে যাওয়ায় সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। অতি বর্ষণ ও উজানের ঢলে নাটোরের আত্রাই নদীর পানি সিংড়া পয়েন্টে বিপদ সীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধি পাওয়ায় নদীতীরবর্তী এলাকাসহ উপজেলার ভুলবাড়িয়া, হুলহুলিয়া ও চামারি ইউনিয়নের বেশকিছু এলাকার বাড়ি ঘরে পানি প্রবেশ করেছে।



