দেশবাংলা

বানিয়াচংয়ের হাওড় থে‌কে ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

হবিগঞ্জের বানিয়াচং উপ‌জেলার কাগাপাশা ইউনিয়‌নের ছাত্রলীগ নেতার লাশ পা‌নি থে‌কে উদ্ধার করা হয়েছে। তার নাম আব্দুর রউফ(২৫) সে বাগাহাতা গ্রামের আব্দুর রহমানের পুত্র।

নিহত আব্দুর রউফ ৬নং কাগাপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ইউ‌নিয়ন ছাত্রলী‌গের সহসভাপ‌তি ব‌লে জানা যায়। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে আব্দুর রউফ বাড়িতে না ফেরায়, প‌রিবা‌রের সবাই চিন্তায় অ‌স‌স্থির হ‌য়ে প‌ড়েন প‌রে প‌রিবারের লোকজন তা‌কে খোজাখোজি করেন কিন্তু তার কোথাও খোজ মি‌লে‌ নি।

রবিবার সকালে জোয়াইল্লা নদীর তীরে বাগাহাতা ফুটবল মাঠে নিহত রউফের লাশ এলাকাবাসী দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়। এ ব্যাপারে বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইম হাসান পুলক নিহত আব্দুর রউফের মায়ের উদ্ধৃতি দিয়ে জানান, পারিবারিক বিরোধ ছিল প্রতিবেশিদের সাথে, এই কারণে তার ছেলেকে হত্যা করা হতে পারে।

এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি তদন্ত প্রজিত কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত আব্দুর রউফকে হত্যা করা হয়েছে নাকি পানিতে ডুবে মারা গেছে এ বিষয়টি ময়না তদন্তের আগেই বলা যাচ্ছে না। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ পাঠানো হবে। তদ‌ন্তের প‌ড়ে আসল ঘটনা বলা যা‌বে ব‌লে তি‌নি জানান।

আল আমিন খান, হবিগঞ্জ প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button