আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজে ভয়াবহ আগুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি সামরিক জাহাজে ভয়াবহ আগুনে অন্তত ২১ নাবিক আহত হয়েছেন। রোববার সকালে ইউএসএস বনহোম রিচার্ড জাহাজে আগুন লাগার আগে, বিস্ফোরণ ঘটে বলে জানায় সান দিয়াগো দমকল বিভাগ।

মুহূর্তেই গোটা জাহাজ কালো ধোঁয়ায় ঢেকে যায়। জাহাজটিতে দেড় শতাধিক নাবিক অবস্থান করছিলো। ঘটনার পরপরই তাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

জাহাজটি সানদিয়াগো বহরের সাথে যুক্ত ভেসেল বলে জানানো হয়েছে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। তবে কেন কীভাবে এ আগুনের সূত্রপাত হয়েছে তা নিয়ে নিশ্চিত করে কোন তথ্য দেয়া হয়নি। জাহাজটিতে ১ হাজারের বেশি সদস্য মোতায়েন থাকলেও আগুন লাগার সময় মাত্র ১৬০ জন সদস্য ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button