আন্তর্জাতিক

অপুষ্টি ও ক্ষুধার্ত মানুষের সংখ্যায় আফ্রিকার চেয়েও খারাপ অবস্থানে এশিয়া: জাতিসংঘ

বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষ ও অপুষ্টির বিবেচনায়, আফ্রিকার চেয়েও খারাপ অবস্থানে এশিয়া। জাতিসংঘের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি বিভাগ প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

আফ্রিকায় যেখানে অপুষ্টিতে ভোগা মানুষের সংখ্যা ২৫ কোটি, সেখানে এশিয়াতে এই সংখ্যা ৩৮ কোটি ১০ লাখ। ২০১৯ সালে বিশ্বব্যাপী প্রায় ৬৯ কোটি মানুষ ক্ষুধার্ত ছিলো, যা এর আগের বছরের চেয়ে এক কোটি বেশি। আর পাঁচ বছরে ক্ষুধার্ত মানুষের মোটসংখ্যা বেড়েছে ৬ কোটি।

সোমবার জাতিসংঘের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি বিভাগ প্রকাশিত প্রতিবেদনের বলা হয়, ২০১৪ সাল থেকে মানুষের সংখ্যা বেড়েছে। তাতে গত ৫ বছর ধরে লাগাতার বাড়ছে বিশ্বব্যাপী ক্ষুধার্ত ও অপুষ্ট মানুষের সংখ্যা।

করোনা মহামারির কারণে চলতি বছর শেষে আরো ১৩ কোটির বেশি মানুষ চরম ক্ষুধার্তের তালিকায় যুক্ত হতে পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button