আওয়ামী লীগরাজনীতি

বন্যার্তদের ত্রাণ সহায়তায় সক্ষম সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমান বলেছেন, সরকারের ত্রাণ সহায়তা চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা আছে। মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সার্বিক বন্যা পরিস্থিতি বিষয়ে সাংবাদিকদের অনলাইন ব্রিফিংকালে একথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, ‘আরও  যত বড় দুর্যোগ আসুক না কেন, দুর্যোগ যত দীর্ঘস্থায়ী হোক না কেন, দুর্গত মানুষের পাশে দাড়িয়ে তাদের ত্রাণ সহায়তা দেয়ার মতো সক্ষমতা আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকারের আছে।’

প্রতিমন্ত্রী আরো বলেন, বন্যার পানি আসার সঙ্গে সঙ্গে যাতে মানুষের কাছে ত্রাণ পৌঁছে যেতে পারে এজন্য বন্যা আক্রান্ত জেলাগুলোতে ৮ হাজার ২১০ টন চাল, ২ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা, ৭৪ হাজার প্যাকেট শুকনো খাবার, গো-খাদ্য কেনার জন্য ৪৮ লাখ টাকা এবং শিশু খাদ্য কেনার জন্য ৪৮ লাখ টাকা আমরা দিয়েছি। কোথাও কোথাও নদী ভাঙনে ঘর ভেঙেছে এজন্য ঘর মেরামতে ৩০০ বান্ডিল ঢেউটিন, ৯ লাখ টাকা নগদ দিয়েছি।’

এছাড়া ১২টি বন্যা কবলিত জেলায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে জেলা প্রশাসকদের অনুকূলে ৫ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে শুধু রান্না করা খাবার তাদের কাছে পৌঁছে দেয়ার জন্য।

সংশ্লিষ্ট খবর

Back to top button