দেশবাংলা

চুয়াডাঙ্গায় ট্রেনেকাটা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের নুড়িতলা রেলগেটের অদুরে ট্রেনে কাটা এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে দর্শনা জিআরপি পুলিশ।

নুড়িতলা রেলগেটম্যান সুত্রে জানা গেছে, মঙ্গলবার ভোররাত ৪ টার দিকে একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ওই যুবক। ঘটনাস্থলেই ওই যুবক প্রান হারায় বলে জানা জানা গেছে।

তবে এ বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ মো সাইফুল ইসলাম। তিনি জানান অজ্ঞাত ওই যুবকের লাশ ঘটনাস্থল থেকে দর্শনা জিআরপি পুলিশ হাসপাতাল মর্গে প্রেরন করেন।

মামুন মোল্লা, চুয়াডাঙ্গা প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button