আওয়ামী লীগরাজনীতি

সাহেদের গ্রেফতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান প্রমাণ করে: কাদের

রিজেন্ট হাসপাতাল ও জেকেজি’র কর্তাব্যক্তিদের গ্রেফতার, অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের কঠোর অবস্থান প্রমাণ করে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। বিভিন্ন খাতে অনিয়মের বিরুদ্ধে সরকারের চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কাদের।

এ সময় তিনি আরও বলেন, অপরাধী মুখোশের আড়ালে যতই লুকিয়ে থাকুক না কেন, অপরাধ করে কেউ ছাড় পাবে না। এ ছাড়া অপরাধী ও দুর্বৃত্তের কোন দল নেই বলেও জানান আওয়ামী লীগের এই মুখপাত্র।

সংশ্লিষ্ট খবর

Back to top button