
বুধবার (১৫ জুলাই) দুপুরে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের এক নির্দেশনায় জানানো হয়, আসন্ন ঈদুল আজহার আগের ৫দিন ও পরের ৩ দিন ফেরি পারাপারে বিধিনিষেধ থাকবে। এই সময়ে শুধু নিত্যপণ্য ও পশুবাহী পরিবহন ফেরিতে পারাপার করতে পারবে।
এসময়, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান, জরুরি সেবার আওতায় এই নির্দেশনার শিথিলতা থাকবে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে এই নির্দেশনা মানা হচ্ছে কিনা তা কঠোরভাবে নজরদারির আওতায় রাখা হবে।



