‘আগামীতে বিদেশ গমনের ক্ষেত্রে সতর্কতা আরো বাড়াতে হবে’

বিদেশগামীদের জন্য দেয়া করোনা সনদের মান নিয়ে, বহির্বিশ্বে সমালোচনা ওঠায় দেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে, বলে মনে করেন বিশ্লেষকরা। সেইসঙ্গে সাম্প্রতিক সময়ে, করোনা পরীক্ষায় বিভিন্ন প্রতিষ্ঠানের জালিয়াতির ঘটনায়, মাত্রা বাড়ছে অভিযোগের।
এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। আগামীতে, বিদেশগামীদের ক্ষেত্রে সতর্কতা বাড়ানোর কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী।
সাম্প্রতি বিশ্ব গণমাধ্যমে করোনার নেগেটিভ সনদ নিয়ে সংবাদ প্রচার হওয়ায় এ নিয়ে চারিদিকে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। বিশ্বে অনেক বড় বড় গণমাধ্যমে উঠে আসে বাংলাদেশে করোনার ভুয়া সনদের খবর। ফলে কয়েকদিন আগে ঢাকার সাথে ফ্লাইট চলাচল বন্ধ করে দেই জাপান, দক্ষিণ কোরিয়া এবং চীন ও ইতালি।
এ ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাত্কি সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ জানান, সমস্যা থাকবেই তবে এ বিষয়ে সরকারকে অবশ্যয় দায়িত্ব নিয়ে কাজ হবে।
করোনার নেগেটিভ সনদ নিয়ে যারা দেশ ও জাতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে তারা কোন দল বা গোষ্ঠীর নয় উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান এদের আইনের আওতায় নিয়ে আসতে সরকারের প্রতি আহবান জানান।
ইতালির ঘটনা লজ্জাজনক উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, গুটি কয়েক মানুষের জন্য দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে তবে এ বিষয়ে সরকার আরও সতর্ক থাকবে। তবে লোক ফেরত পাঠানোর বিষয়ে ইতালি থেকে আনুষ্ঠানিক কোন অভিযোগ আসেনি বলেও জানান মন্ত্রী।
বুলবুল আহমেদ, বাংলা টিভি



