আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

বিদেশি শিক্ষার্থীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত বাতিল করেছে ট্রাম্প প্রশাসন

করোনার কারণে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় গুলোতে অনলাইনে ক্লাস করা বিদেশি শিক্ষার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত বাতিল করেছে ট্রাম্প প্রশাসন।

ঘোষণা দেয়ার এক সপ্তাহ পর সিদ্ধান্ত বাতিল করল মার্কিন অভিবাসন ও শুল্ক আরোপকারী সংস্থা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, অঙ্গরাজ্য এবং প্রযুক্তি প্রতিষ্ঠান গুলোর চাপের মুখে এই নতুন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

সম্প্রতি করোনা ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি বিপুল সংখ্যক আমেরিকান বেকার হয়ে পড়েন। এমতাবস্থায় জাতীয় স্বার্থ রক্ষায়, অভিবাসন বিষয়ে কঠোর হবার সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন।

কিন্তু ট্রাম্প প্রশাসনের আদেশের বিরুদ্ধে মার্কিন আদালতে প্রথমে মামলা করে হার্ভার্ড ইউনিভার্সিটি ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি। একই বিষয়ে এসপ্তাহে মামলা করেছেন অন্তত ১৮টি অঙ্গরাজ্যের গভর্নররাও।

বিভিন্ন মহল  থেকে আসা চাপের কারনে অভিবাসী শিক্ষার্থীদের ফেরত পাঠানোর পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয় ট্রাম্প সরকার। তবে নতুন করে যারা আমেরিকায় প্রবেশ করবে, তাদের ব্যাপারে কঠোরতা আরোপ করা হবে বলে জানানো হয়েছে। যেসব শিক্ষার্থীদের ক্লাস অনলাইনে হবে তাদেরকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেয়া হবে না।

সংশ্লিষ্ট খবর

Back to top button