অন্যান্যআন্তর্জাতিক

করোনা ভ্যাকসিন: হিউম্যান ট্রায়ালে সাফল্যের ঘোষণা দিল রাশিয়া

বিশ্বে প্রথমবারের মতো করোনাভাইরাস ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালে সাফল্যের ঘোষণা দিল রাশিয়া। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়, সেচেনভ বিশ্ববিদ্যালয় মানবদেহে এই ক্লিনিক্যাল ট্রায়ালে সফলতা অর্জন করেছে। বিশ্বে এই প্রথম করোনার কোনও টিকা মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালে সফল হলো।

সেচেনভ ইউনিভার্সিটি আয়োজিত ক্লিনিক্যাল ট্রায়ালে ৩৮ সদস্যের দু’টি গ্রুপে ১৮ থেকে ৬৫ বছরের স্বেচ্ছাসেবীদের উপর প্রয়োগ করে পার্শ্বপ্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হয়।  তাতে দেখা যায় সবাই সুস্থ আছে। এছাড়াও রাশিয়াতে প্রায় তিন থেকে চারটি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে।

ইনস্টিটিউট ফর ট্রানস্লেশনাল মেডিসিন অ্যান্ড বায়োটেকনোলজির পরিচালক ভাদিম তারাসোভ জানান, করোনাভাইরাসের বিরুদ্ধে বিশ্বে প্রথমবার স্বেচ্ছাসেবকদের ওপর পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে সেশনভ ইউনিভার্সিটি।

সেচেনভ বিশ্ববিদ্যালয়ের অন্যতম ডিরেক্টর অ্যালেকজান্দ্রা লুকাসেভ জানিয়েছেন, পরীক্ষার মূল লক্ষ্য ছিল মানবদেহে এই ভ্যাকসিন কতটা নিরাপদ তা খতিয়ে দেখা। এই পরীক্ষা সাফল্যের সঙ্গে শেষ হয়েছে। তিনি আরও বলেন, এই ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ। ক্লিনিক্যাল টেস্টেই তা প্রমাণিত হয়েছে।

আবু মুসা, রাশিয়া প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button