বিশ্ববাংলা

মধ্যপ্রাচ্যের ৭ দেশ থেকে ১ হাজার ৫৬ কোটি ডলার রেমিট্যান্স আয়

কোভিড ১৯ সময়কালীন ২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশে ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স আসার পিছনে অবদান রেখেছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংকের দেয়া তথ্য অনুযায়ী এ সময়ের মধ্যে ১ হাজার ৮২০ কোটি ডলার বৈদেশিক মুদ্রা দেশে এসেছে। এর মধ্যে সিংহভাগ, অর্থাৎ ১ হাজার ৫৬ কোটি ডলার এসেছে মধ্যপ্রাচ্যের ৭ টি দেশ থেকে। এর মধ্যে শীর্ষে রয়েছে মধ্যপ্রাচ্যের বৃহত্তম শ্রমবাজার সৌদি আরব।

সৌদি থেকে এসেছে ৪০১ কোটি ৫১ লাখ ডলার, যা মোট রেমিট্যান্সের ২২ শতাংশ। এরপরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাত থেকে এসেছে ২৪৭ কোটি ২৫ লাখডলার। এবং তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ২৪০ কোটি ৩৪ লাখডলার।

বিভিন্ন সংস্থার পরিসংখ্যান অনুযায়ী প্রতি মাসে বাংলাদেশ থেকে গড়ে ৫০/৬০ হাজার মানুষ বিদেশে কাজ করতে  যান। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স থেকে বাংলাদেশে আসে জাতীয় আয়ের একটা বড় অংশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button