
দেশে,একদিনে আরো ২ হাজার ৭৩৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে করে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৩২৩ জন। এছাড়া, গত চব্বিশ ঘন্টায় ৩৯ করোনা রোগি মারা গেছেন। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হলো ২ হাজার ৪৯৬ জন।
বৃহস্পতিবার (১৬জুলাই) দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৮৯টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৯৮ শতাংশ। নিহত ৩৯ জনের মধ্যে ৩১ জন পুরুষ ও আটজন নারী। ১৮ জন ঢাকা বিভাগের, ছয়জন চট্টগ্রামের, খুলনায় ছয়জন, সিলেটে তিনজন, বরিশালে দুইজন, রংপুরে তিনজন, রাজশাহী একজন রয়েছে। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ্যে শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৫ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চারজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে করোনার বিস্তার রোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।
বাংলাটিভি/শহীদ



