
জনপ্রিয় বেসরকারি টেলিভিশন বাংলা টিভিতে সংবাদ প্রচরের পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পৌর এলাকার নারায়ণপুরে ফায়ার সার্ভিস স্টেশন নির্মিত হয়। তবে বছর পেরিয়ে গেলেও ফায়ার সার্ভিস স্টেশনটি চালু না হওয়ায় জনমনে ক্ষোভ বিরাজ করছিলো।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কার্যক্রম শুরু হয়েছে। দ্বিতীয় শ্রেণীর মর্যাদা পাওয়া ষ্টেশনটিতে দুই ইউনিটে একজন সাব অফিসার,দুইজন লিডার,ফায়ারম্যান ১৩ জন ও দুইজন ড্রাইভার কর্মরত থাকবেন,১টি ফাস্টকল গাড়ি,১টি দ্বিতীয় কল গাড়ি রয়েছে।
নবীনগরবাসীর বহুল প্রত্যাশিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি কার্যক্রম শুরু করায় জনমনে শস্তি ফেরার পাশাপাশি জনগুরুত্বপূর্ণ সংবাদ প্রচার করায় বাংলা টিভির ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।স্টেশনটিতে এখনো প্রয়োজনীয় জনবল ও সরঞ্জামাদি অভাব রয়েছে বলে জানান, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেনসের কর্মকর্তারা।
বাংলা টিভিতে সংবাদ প্রচারের পর উর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় সংসদ সদস্য জোর তদবির করে এর কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করে বলে জানান, উপজেলার শীর্ষ কর্মকর্তা।অনিয়ম দুর্নীতি,নবীনগর’সহ সারাদেশের কল্যাণে সবসময় বাংলা টিভি এভাবেই এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা সুধীজনদের।
বাংলাটিভি/শহীদ



