
সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে পোশাক শ্রমিকদের ঈদের ছুটি দেয়া হবে জানিয়ে ঈদে পোশাক শ্রমিকরা ৩ দিন ছুটি পাবেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।একইসঙ্গে তিনি জানান,তাদের জুলাই মাসের বেতন ও ঈদ বোনাসও পরিশোধ করা হবে।
বৃহস্পতিবার, সচিবালয়ে প্রস্তুতি সভা শেষে একথা জানান, স্বরাষ্ট্রমন্ত্রী।তিনি বলেন,গার্মেন্টস শ্রমিকদের এরইমধ্যে জুন মাসের বেতন দেয়া হয়ে গেছে। জুলাই মাসের বেতন-ভাতা, বোনাসের বিষয়ে বিজিএমইএ এর সঙ্গে বৈঠকে করে শ্রম মন্ত্রণালয়ে সিদ্ধান্ত নেবে।আসন্ন ঈদের ছুটি তিনদিনই থাকছে,এই ছুটি বাড়ানো হবে না জানিয়ে ছুটিকালীন কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বাংলাটিভি/শহীদ



