বিশ্ববাংলা

প্রবাস ফেরতদের কাজ পেতে সহায়তা করবে সরকার

করোনা ভাইরাসের কারণে যেসব প্রবাসীরা কাজ হারিয়ে দেশে ফিরেছেন, তাদেরকে কাজ পেতে সহায়তা করবে বাংলাদেশ সরকার। শুক্রবার রিয়াদ দূতাবাসের ফেসবুক পেজে এ বিষয়ে জাতীয় দক্ষতা বাতায়নের একটি লিংক প্রকাশ করে ক্ষতিগ্রস্ত প্রবাসীদেরকে নিবন্ধন করতে আহবান জানানো হয়।

নিবন্ধিতদেরকে সরকারী এবং বিভিন্ন বেসরকারী সংস্থার সমন্বয়ে ভবিষ্যতে চাকরী পেতে এবং উদ্যোক্তা হতে সহায়তা করা হবে। এছাড়া তাদেরকে সার্টিফিকেশনের মাধ্যমে বিভিন্নভাবে সহায়তা করা হবে বলেও জানানো হয়।

এদিকে, করোনায় কাজ হারিয়ে বিপুল সংখ্যক বাংলাদেশি ইতিমধ্যে দেশে ফিরে এসেছেন, এবং বিমান চলাচল চালু হলে আরো অনেকে আসবেন। দুর্দশাগ্রস্ত এসব প্রবাসীদেরকে পুনর্বাসনের লক্ষ্যেই বাংলাদেশ সরকার এ উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button