বিশ্ববাংলা
১২ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে মিশর

মিশরের উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিবছরের মতো এবারও ১২ জন বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে। দেশে থাকা আগ্রহী প্রার্থীরা সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে এ শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
কায়রো দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির আওতায় মিশর সরকার ৯ জন স্নাতক পর্যায়ের এবং ৩ জন স্নাতোকত্তর পর্যায়ের শিক্ষার্থীর বৃত্তির ব্যাপারে বাংলাদেশে চিঠি পাঠিয়েছে।
দেশে থাকা আগ্রহী প্রার্থীরা সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে এ শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আর যারা এই মুহূর্তে মিশরে অবস্থান করছেন তারা প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করা থাকলে কায়রো দূতাবাসে আবেদন জমা দিতে পারবেন।
দূতাবাস আগামী আগষ্ট মাসের মধ্যে মনোনীত শিক্ষার্থীদের তালিকা মিশরের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে।



