দেশবাংলা

পদ্মার প্রবল স্রোতে ফেরি চলাচল ব্যাহত, বাড়ছে যানবাহনের চাপ

পদ্মার প্রবল স্রোতে শিমুলিয়া-কাঁঠালবাড়ি এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এতে ঘাট এলাকায় বাড়ছে যানবাহনের চাপ।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, পদ্মায় পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে। এতে পুরাতন এবং ছোট ইউটিলিটি ফেরিগুলো স্রোতের বিপরীতে চলাচলে ব্যাহত হচ্ছে। এসব ফেরি ঘাটে ভিড়তে অনেক সময় লাগছে।

স্রোতের কারণে আগে যেখানে পাটুরিয়া থেকে দৌলতদিয়া যেতে একটি ফেরির সময় লাগতো ৩০-৩৫ মিনিট এখন সময় লাগছে ১ ঘণ্টা ২০ মিনিট। দ্বিগুণেরও বেশি সময় লাগছে। এতে ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে।

অন্যদিকে, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ভারি বৃষ্টিতে কুড়িগ্রামে আবারও বাড়ছে বন্যার পানি। গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘট নদীর পানি এখনও বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

এদিকে, সিরাজগঞ্জে যমুনার পানি কিছুটা কমলেও এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়ে আছে জেলার ৫টি উপজেলার প্রায় ৪৯ হাজার পরিবার। অন্যদিকে, ফরিদপুর জেলার সার্বিক বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে।

এছাড়া প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল আর টানা ভারী বর্ষণে জামালপুরের বন্যা পরিস্থিতির অপরিবর্তিত রয়েছে। জেলার ৭ উপজেলায় ৫২ টি ইউনিয়নের প্রায় সারে ৯ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button