দেশবাংলা

স্বাস্থ্যকমপ্লেক্সে সময় না দিয়ে ক্লিনিকে ব্যস্ত চিকিৎসককে শোকজ

পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের এক চিকিৎসক নিজ কর্মস্থলে সময় না দিয়ে হাসপাতালের সামনেই গড়ে ওঠা কয়েকটি প্রাইভেট ক্লিনিকে সিজারসহ নানা কাজে ব্যাস্ত থাকেন। এ কারণে রবিবার ওই চিকিৎসককে শোকজ করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। চিকিৎসকের নাম ডা. নুপুর আক্তার। তিনি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের গাইনি বিভাগের চিকিৎসক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডা. নুপুর আখতার প্রায় দিনই নিজ কর্মস্থল স্বাস্থ্যকমপ্লেক্সে সময় না দিয়ে হাসপাতালের সামনেই গড়ে ওঠা কয়েকটি প্রাইভেট ক্লিনিকে সিজারসহ নানা কাজে ব্যাস্ত থাকেন। এ কারণে স্বাস্থ্যকমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীদের ভোগান্তীর শিকার হতে হয়।

রবিবার নুপুর আক্তার বেলা ১১টা ১০ মিনিটের সময় অফিস থেকে বের হয়ে অদূরে বাউফল নিউ হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এ্যান্ড ক্লিনিকে গিয়ে একটি সিজার অপারেশন করেন। এরপর সেখান থেকে বেড় হয়ে সেবা ও কথামনি ডায়গানস্টিক সেন্টারে গিয়ে আলট্রাসনোগ্রাম করে পৌনে ১টার দিকে স্বাস্থ্যকমপ্লেক্সের নিজ কক্ষে যান।

বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অবহিত হলে তাৎক্ষনিক ডা. নুপুর আখতারকে শোকজ করেন। তাকে তিন দিনের মধ্যে ওই শোকজের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।

এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন,‘ চিকিৎসক নুপুর আক্তারকে এর আগেও মৌখিক ভাবে অনেকবার সতর্ক করা হয়েছে। কিন্তু তিনি কথা মেনে তিনি ধৃষ্টতা দেখিয়েছেন। এখন তাকে শোকজ করা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

কৃষ্ণ কর্মকার, বাউফল প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button