দেশবাংলা
মিঠামইনে চিরনিদ্রায় শায়িত হলেন রাষ্ট্রপতির ছোট ভাই আবদুল হাই

কিশোরগঞ্জের মিঠামইনের কামালপুরের পৈত্রিক বাড়িতে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের ছোট ভাই মোহাম্মদ আবদুল হাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে দুপুরে, কিশোরগঞ্জের মিঠামইনের আবদুল হক সরকারি কলেজ প্রাঙ্গনে, মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় তাকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার দেয়া হয়। বাদ আসর তার পৈত্রিক বাড়ি প্রাঙ্গণে দ্বিতীয় জানাজায় অংশ নেন রাষ্ট্রপতি আবদুল হামিদসহ তার পরিবারের সদস্যরা।
এরপর রাষ্ট্রপতি ছোট ভাইয়ের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে মুক্তিযোদ্ধা আবদুল হাইকে পারিবারিক করবস্থানে দাফন করা হয়। এর আগে, গত শুক্রবার ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।



