বিশ্ববাংলা

সিঙ্গাপুরে বাংলাদেশিকে হত্যায় আরেক বাংলাদেশির কারাদণ্ড

সিঙ্গাপুরে এক বাংলাদেশিকে হত্যার ঘটনায় আরেক বাংলাদেশিকে ১৫ বছরের জেল খাটার নির্দেশ দিয়েছে দেশটির আদালত।

জানা যায়, ২০১৬ সালের সেপ্টেম্বরে নিষিদ্ধ সিগারেট বিক্রী নিয়ে সৃষ্ট জটিলতার প্রেক্ষিতে মিয়া মানিক নামের  এক বাংলাদেশি মুন্সী  আব্দুর রহিম নামে অপর এক বাংলাদেশিকে আক্রমণ করলে অনাকাঙ্খিতভাবে সে মারা যায়।

এ ঘটনায় মানিককে আসামী করে মামলা দায়ের করার পর ২০২০ সালের জানুয়ারী মাসে আদালতে ঐ ঘটনার বিচার কার্যক্রম আরম্ভ হয়। সম্প্রতি এ বিচারের রায় দেয়া হয়েছে। তবে রায়ে মানিককে হত্যার দায়ে অভিযুক্ত করা হয়নি।

সে রহিমকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছিলো, এ বিষয়টি আদালতে সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়নি। তাই তাকে লঘু শাস্তি দেয়া হয়েছে। সিঙ্গাপুরের আইন অনুযায়ী আসামীকে ১৫টি বেত্রাঘাত ও ১৫ বছর জেল খাটার নির্দেশ দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button