আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র
টেক্সাসে হারিকেন হানা

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আছড়ে পড়েছে হারিকেন হানা। এরই মধ্যে এ ঘূর্ণিঝড়কে প্রাণঘাতী হিসেবে উল্লেখ করেছে টেক্সাস কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম বিবিসি’র খবরে জানানো হয়, বাতাসে এর গতিবেগ প্রতি ঘণ্টায় ১৪৫ কিলোমিটার।
টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট ৩২টি কাউন্টিতে দুর্যোগকালীন অবস্থা ঘোষণা করেছেন। তিনি জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে জরুরি সেবার কার্যক্রম পরিচালনা করা জটিল হতে পারে। এর আগে শনিবার পাদ্রে দ্বীপে আছড়ে পড়ে ঘূর্নিঝড় হানা। এরপর তা করপাস ক্রিস্টি ও ব্রাউন্সভিলে তাণ্ডব চালায়।
এদিকে হানা ক্যাটাগরি-১ পর্যায়ের একটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। সাফির-সিম্পসন স্কেলে যেটি সবচেয়ে দুর্বল পর্যায়। গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, যেকোনো ঘূর্ণিঝড়ই একটি বিশাল চ্যালেঞ্জ।



