দেশবাংলা
করোনায় আক্রান্ত বাংলা টিভির জগন্নাথপুর প্রতিনিধি গোবিন্দ দেব

বেসরকারি টেলিভিশন বাংলা টিভির জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি গোবিন্দ দেব করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ ধরা পড়ে।
এর আগে তিনি বৃহস্পতিবার (২৩ জুলাই) জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা জমা দিয়েছিলেন। সেদিন থেকে হোম কোয়ারেন্টিনে আছেন তিনি।
সাংবাদিক গোবিন্দ’র সাথে আলাপ করে জানা যায়, করোনা পরিস্থিতি ও বন্যায় মাঠে কাজ করতে গিয়ে কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। তবে তার বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। জ্বর থাকলেও অন্য কোন উপসর্গ নেই।
বর্তমানে তিনি নিজ বাসায় রয়েছেন। একই সাথে মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া ও আশির্বাদ করার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।



