অন্যান্যবাংলাদেশ

নতুন নৌবাহিনী প্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ প্রদান

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে একটি অনুষ্ঠানে সদ্য নিয়োগপ্রাপ্ত নৌ-বাহিনী প্রধান মোহাম্মদ শাহীন ইকবালকে ভাইস-অ্যাডমিরালের র‌্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নতুন নৌ-প্রধানকে ভাইস-অ্যাডমিরালের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।

ব্যাজ-পরানো অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী নতুন নৌ-প্রধানের দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন এবং এ লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন বলে জানিয়েছেন প্রেস সচিব।

সংশ্লিষ্ট খবর

Back to top button