আওয়ামী লীগরাজনীতি
কৃষির উন্নয়নে যুবসমাজকে এগিয়ে আসার আহবান কৃষিমন্ত্রীর

করোনা দুর্যোগের মধ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে স্থবির হয়ে পড়া দেশের অর্থনীতি সরকার সচল রাখার চেষ্টা করছে বলে জানিয়েছেন, কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
রোববার দুপুরে নর্দান ইউনিভার্সিটি আয়োজিত কোভিড-১৯ চলাকালীন গ্রামীণ কৃষি অর্থনীতি বৃদ্ধির জন্য যুব উদ্যোক্তা শীর্ষক ওয়েবিনারে যোগ দিয়ে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। তিনি জানান, করোনার দুর্যোগময় পরিস্থিতিতে সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশ ও এদেশের কৃষকেরাও বিরূপ পরিস্থিতির মুখোমুখি।
এটি মোকাবিলায় সরকার কৃষিখাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভর্তুকিসহ নানা প্রণোদনা দিয়ে যাচ্ছে জানিয়ে খাদ্য সংকট মোকাবেলা করতে সরকার সর্বাত্মক কর্মসূচি গ্রহণ করেছে বলে জানান কৃষিমন্ত্রী। কৃষির উন্নয়নে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান ড. আব্দুর রাজ্জাক।



