বিশ্ববাংলা

চীনা প্রতিষেধক শরীরে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি বাংলাদেশির

চীনের আবিষ্কৃত করোনার প্রতিষেধক নিজের শরীরে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দিলেন এক বাংলাদেশি তরুণ।

জানা যায়, চাইনিজ ঔষধ কোম্পানী সিনোফার্ম, আবুধাবীর স্বাস্থ্য দপ্তর সেহা এবং গ্রুপ ৪২ একটি কোম্পানীর যৌথ তত্বাবধানে করোনা ভাইরাসের একটি টিকার তৃতীয় ধাপের পরীক্ষার জন্য স্বেচ্ছাসেবীদের শরীরে প্রয়োগ করা হয়েছে।

সেই পরীক্ষায় অংশ নিয়েছেন বাংলাদেশের তরুণ রাহাত আহমেদ রাফি। তিনি এর আগে আমিরাতে ২ মাস রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী হিসেবে একটি করোনা পরীক্ষাকেন্দ্রে কাজ করতেন। যারা করোনা পরীক্ষা করাতে আসতো, তাদের নাম ও ঠিকানা কম্পিউটারে  লিখে রাখাই ছিলো রাফির কাজ।

ভ্যাকসিন পরীক্ষার জন্য স্বেচ্ছাসেবী আহবান করা হলে অনলাইনে নিবন্ধন করেন রাফি। এরপর গত ২৪ জুলাই তাকে টিকার প্রথম ডোজ দেয়া হয়। ২১ দিন পর দ্বিতীয় ডোজ দেয়া হবে। রাফি জানান, করোনার ভ্যাকসিন শরীরে নেয়ার পর থেকে তার মাথা ঘুরাচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button