
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রয়াত বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন আজ।
১৯৭১ সালে এই দিনে ঢাকায় ওয়াজেদ-হাসিনা দম্পতির ঘরে জন্ম নেন জয়। দেশ স্বাধীন হওয়ার পর তার নাম রাখেন নানা শেখ মুজিবুর রহমান। শিক্ষাজীবনে প্রথমে ভারতে ও পরে যুক্তরাষ্ট্রে কম্পিউটার সায়েন্সে পড়াশুনা করেন জয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে এবং ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার নেপথ্য কারিগর হিসেবে কাজ করছেন পরিশ্রমী, মেধাবী ও পরিচ্ছন্ন জীবন-জীবিকার অধিকারী কম্পিউটার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয়।



