
গত ২৪ ঘন্টায় দেশে ৩৭ জনের মৃত্যু হয়েছে। আর, করোনা আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৭২ জন। সোমবার রাজধানীর মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এতথ্য জানানো হয়।
বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরো জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৮০১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ২৫ হাজার ৬৮৩ জন। আর গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ ২৪ হাজার ৪২৭টি।
এদিকে, বিশ্বে করোনাভাইরাসে ( কোভিড-১৯) মৃতের সংখ্যা ৬ লাখ ৫২ হাজার ছাড়িয়েছে। এতে শনাক্ত হয়েছেন এক কোটি ৬৪ লাখের বেশি মানুষ। এক কোটিরও বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।



