আওয়ামী লীগরাজনীতি

জয়ের রূপকল্পেই বাংলাদেশে চতুর্থ শিল্পবিপ্লব ঘটেছে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ বলেছেন, ‘বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের রূপকল্পেই বাংলাদেশ ঠিক সময়ে চতুর্থ শিল্পবিপ্লবে যুক্ত হয়েছে।আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়িত হয়েছে ডিজিটাল বাংলাদেশ’।

সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার জন্মদিন উপলক্ষে ‘মুজিব থেকে সজীব’গ্রন্থের মোড়ক উন্মোচনকালে একথা বলেন তিনি।

এসময় ড.হাছান বলেন, ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশের ধারণাটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকেই এসেছিল। প্রথমে অনেকেই এটি নিয়ে হাস্যরস করলেও আজকে ডিজিটাল বাংলাদেশ কোনো স্বপ্নের কথা নয়, আজকে ডিজিটাল বাংলাদেশ বাস্তবে রূপায়িত হয়েছে জানান তথ্যমন্ত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button