আওয়ামী লীগরাজনীতি

সড়কে শৃঙ্খলা ফেরাতে পরিবহন মালিক ও শ্রমিকদের কাদেরের আহবান

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে নিজ স্বার্থে পরিবহন মালিক ও শ্রমিকদের আহ্বান জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সরকারি বাসভবন থেকে দেয়া এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।

এসময় ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নতীকল্পে ইতিমধ্যে জাইকার অর্থায়নের নীতিগত অনুমোদন পাওয়া গেছে। চট্টগ্রামের মেট্রোরেল স্থাপনের লক্ষে কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ করেও মন্ত্রী বলেন, সম্ভাব্যতা যাচাইয়ের পাশাপাশি অর্থায়নের বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রণালয় ইআরডি’র মাধ্যমে চেষ্টা অব্যাহত রেখেছে।

দেশে অবকাঠামো উন্নয়ন অনেক হয়েছে তবুও এখনও সড়কে শৃঙ্খলা ফিরে আসেনি, এনিয়ে বিআরটিএ’কে নিয়েও অনেক অভিযোগ রয়েছে, সর্ষের মধ্যে ভূত অবশ্যই তাড়াতে হবে বলেও হুশিয়ার করেন মন্ত্রী। সড়ক ও সেতু উন্নয়নে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দিলেও সড়কে শৃঙ্খলা না ফিরায় ওবায়দুল কাদের ক্ষোভ প্রকাশ করেন।

এছাড়া সড়কের সাথে সংশ্লিষ্ট সকলকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং মানুষকে স্বস্তি দিতে অবিরাম বৃষ্টির কারনে ক্ষতিগ্রস্ত সড়ক সাথে সাথে মেরামত করার আহবান জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button