বিশ্ববাংলা
লেবাননে এক বাংলাদেশির মৃত্যু

লেবাননে চিকিৎসারত অবস্থায় সাদ্দাম হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। লেবাননের স্থানীয় রাবেয়া সারহাল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা আছে।
জানা যায়, সাদ্দাম গত ৩ বছর আগে কোম্পানীর ভিসায় লেবাননে যান। গত মে মাসে লিভারজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হলে ৩ বার তার শরীরে অস্ত্রোপচার করা হয়। এরপরও তার শারীরিক অবস্থার উন্নতি না হয়ে অবনতি হতে থাকলে, তাকে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়।
অবশেষে সেখানেই সাদ্দাম মারা যান। তার মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। সাদ্দামের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মেঘদাইর গ্রামে। তার বাবার নাম বিল্লাল হোসেন।
বাবু সাহা, লেবানন প্রতিনিধি



