বিশ্ববাংলা

ওমান থেকে দেশে ফিরলো ৩৯৬ প্রবাসী

ওমানের রাজধানী মাস্কাট থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দেশে ফিরে এসেছেন ৩৯৬ প্রবাসী বাংলাদেশি। মঙ্গলবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে চার্টার্ড ফ্লাইটটি।

জানা গেছে, করোনাভাইরাসের কারণে ওমানে আটকা পড়েন বাংলাদেশি এসব নাগরিক। দু’দেশের মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তারা দেশে ফিরতে পারছিলেন না।

পরে দু’দেশের সরকারের সহযোগিতায় বিমানের চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরলেন তারা। কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করায়, কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button