বিশ্ববাংলা
দেশে ফিরেছেন ৪১৬ কাতার প্রবাসী

কাতার থেকে দেশে ফিরেছেন ৪১৬ জন প্রবাসী বাংলাদেশি। বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
জানা গেছে, কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করায় কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়নি। মহামারি করোনার কারণে, কাতারে আটকা পড়েছিলেন এ ৪১৬ বাংলাদেশি।
দুই দেশের মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ থাকায়, দেশে ফিরতে পারছিলেন না তারা। পরে দুই দেশের সরকারের সহযোগিতায় বিমানের চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরেন তারা।



