অন্যান্যবাংলাদেশ

আরো ২৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২,৭৭২

দেশে, একদিনে আরো ২ হাজার ৭৭২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে করে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৭ হাজার ৬৬১ জন। এছাড়া, গত চব্বিশ ঘন্টায় ২৮ করোনা রোগি মারা গেছেন।

ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হলো ৩ হাজার ১১১। নতুন সুস্থ হয়েছেন ২ হাজার ৮৭৬ জন, মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ১৩৬ জন।শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে, এসব তথ্য জানানো হয়।

বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরো জানান, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ ৭৬ হাজার ৯৭৯ জন।

এদিকে ওয়ের্ল্ডোমিটারসের তথ্যমতে শুক্রবার (৩১ জুলাই) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ লাখ ৭৬ হাজার ৪৯৭ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৭৪ লাখ ৬৬ হাজার ৭২৯ জনের। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৯ লাখ ৩৩ হাজার ৭১৭ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button