আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র
করোনার সঙ্গেই বসবাস করা শিখতে হবে: ডব্লিউএইচও

নিরাপদে থেকে করোনার সঙ্গেই আমাদের বসবাস করা শিখতে হবে বলে জানিয়েছেন, ডব্লিউএইচও প্রধান। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইয়েসুস এমন তথ্য জানান।
মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে দিশেহারা বিশ্ববাসী। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনো কার্যকরী প্রতিষেধক আবিষ্কার না হলেও দেশে দেশে চলছে টিকা আবিষ্কারের প্রাণপণ চেষ্টা। এমন পরিস্থিতিতে আমাদের করোনাভাইরাসের সঙ্গেই বসবাস করা শিখতে হবে। নিজেদের ও অন্যদের নিরাপদে রাখার মাধ্যমে।
এ সময় তিনি সৌদি আরবকে ধন্যবাদ জানান তারা যথাযথ নিরাপত্তা, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে হলেও হজ প্রত্যাশীদের হজ করার সুযোগ দেয়ার জন্য।



