অন্যান্যবাংলাদেশ

শেষ মুহূর্তেও ক্রেতাশুন্য ফ্যাশন হাউসগুলো

ঈদের শেষ সময়েও রাজধানীর ফ্যাশন হাউসগুলো অনেকটাই ক্রেতাশুন্য। এ অবস্থায় ব্যবসায় লোকসান গুনতে হচ্ছে বিক্রেতাদের। এদিকে, স্বাস্থ্যবিধি মেনে বিউটি পার্লারগুলো খোলা হলেও, দেখা মিলছে না সেবা গ্রহীতার। এমন পরিস্থিতিতে সরকারের কাছে প্রণোদনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

করোনা ভাইরাসের কালো থাবায় বদলে যাওয়া পৃথিবীতে মানুষ এখন কঠিন বাস্তবতার শিকার। কভিডের ছোবলে নানাভাবে আর্থিক ক্ষতির মুখে পড়ায়, কেনাকাটায় আগ্রহ নেই অনেকেরই।

সে কারণে, অন্যান্য বছরের এমন সময় রাজধানীর মার্কেটগুলোতে উপচেপড়া ভিড় থাকলেও, এ বছরের চিত্র সম্পূর্ন ভিন্ন। ক্রেতাশূন্য থাকায় ব্যস্ততাও নেই ফ্যাশন হাউসের মালিক-কর্মীদের।

হতাশায় নিমজ্জতি দোকানিরা অবলীলায় জানালেন, নিজেদের দূরাবস্থার কথা। এমন অবস্থা চলতে থাকলে আগামীতে ব্যবসা পরিচালনায় নিজেদের অপারগতার কথাও জানান তারা।

করোনার প্রভাব পড়েছে রাজধানীর বিউটি পার্লারগুলোতেও।  পার্লারগুলো স্বাস্থ্যবিধি মেনে সেবাদানে প্রস্তুত থঅকলেও, নেই সেবা গ্রহীতার উপস্থিতি।  তাদেরকেও টানতে হচ্ছে লোকসানের ঘানি। এমন প্রতিকুল অবস্থা কাটিয়ে খুব দ্রুতই দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে- এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আরমান কায়সার, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button