
শেষদিনে প্রায় পশু শূণ্য রাজধানীর কোরবানির হাট। পশু কিনতে গিয়ে হিমসিম ক্রেতারা। স্বল্পসংখ্যক গরু-খাসি থাকায় বিক্রি হচ্ছে গত কয়েকদিনের চেয়ে বেশ চড়াদামেই। এদিকে, সাধ্যমতো পছন্দের পশু কোরবানী করতে, ছুরি-কাটরিসহ যাবতীয় সরঞ্জাম কেনায় ব্যস্ত নগরবাসী।
দরজায় কড়া নাড়ছে ঈদুল আযহা। কাল ঈদের কোরবানীর জন্য রাজধানী পশুর হাটে আজও ছোটেন অনেকেই। পশু সামলানোর ঝক্কি এড়াতে ঈদের আগেরদিন হাটে যাওয়া ক্রেতাদের বেশিরভাগকেই পড়তে হয় বিপাকে।
রাজধানীর কোরবানীর হাটগুলোতে শুক্রবার পশু ছিলো একেবারেই কম। তাই চড়া দামেই কিনতে হয় গরু-খাসি। তবে ক্রেতারা নাশোখ হলেও, শেষদিনে লাভের মুখ দেখেন বিক্রেতারা।
এদিকে, রাজধানীর বাসিন্দারা পশুর কোরবানী দেয়ার বিভিন্ন সরঞ্জাম কেনায় ব্যস্ত। হাটে-বাজারে ছুরি, কাটারি, চাপাতিসহ বাঁশের চাটাই, গাছের কাটা গুড়ি বিক্রি হয়। বিক্রেতারা বলছেন, করোনার কারণে বেচাকেনা আগের বছরের চেয়ে অনেক কম।
আরমান কায়সার, বাংলা টিভি



