অন্যান্যঅপরাধআন্তর্জাতিকদুর্ঘটনামধ্যপ্রাচ্য

লেবাননে বিস্ফোরণ নিহতের সংখ্যা বেড়ে ১৩৫

 

লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে ব্যাপক হতাহতের পর, দুই সপ্তাহের জরুরি অবস্থা ঘোষণা করেছে লেবানন সরকার। ভয়াবহ এ নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৫। আর আহত অন্তত ৫ হাজার মানুষ। এছাড়া বিস্ফোরণে দুই লাখের বেশি মানুষ গৃহহীন হয়েছে পড়েছেন। এসব পরিবারকে থাকার জায়গা ও খাবার সরবরাহ করছে বৈরুত গভর্নর। ঘটনাস্থলের জুড়ে চললে উদ্ধারকাজ।

 সম্প্রতিক সময়ে ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনায় স্তুম্ভিত গোটা বিশ্ব। বিস্ফোরণের কারণ এখনো স্পষ্টভাবে জানা যায়নি। তবে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে, বৈরুত বন্দরের একটি গুদামে গত ৬ বছর ধরে মজুদ করে রাখা ২ হাজার ৭শ’ টন অ্যামোনিয়াম নাইট্রেট থেকে এ বিস্ফোরণ ঘটেছে।

দুর্ঘটনার পর মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও দু’সপ্তাহব্যাপী জরুরি অবস্থা জারির ঘোষণা দেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন। বিস্ফোরণ পরবর্তী উদ্ধার-সহায়তা ও তদন্তে কার্যকরভাবে সামরিক বাহিনী দায়িত্ব দেয়া হয়েছে।

উদ্ধারকর্মীরা তল্লাশি চালিয়ে যাচ্ছে। এখনও কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছে। ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।নিহতের সংখ্যাও শতাধিক ছাড়িয়েছে। এর মধ্যে, এপর্যন্ত ৪ বাংলাদেশীর মৃত্যু এবং ৯৯ জন আহতের তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এদিকে, বৈরুতের ভয়াবহ বিস্ফোরণে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশ নৌ বাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস বিজয়ের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। নৌবাহিনী আহত সদস্যরা এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছে আইএসপিআর,যার মধ্যে ১ জনের অবস্থা গুরুতর।নিহতদের মধ্যে শরীয়তপুরের মিজান, ব্রাহ্মণবাড়িয়ার মেহেদী হাসান ও রাসেল, এবং মাধবপুরের রেজাউল। ৯৯ বাংলাদেশি গুরুত্বর আহত ও আরো কয়েকজন বাংলাদেশি নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

 

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button