আওয়ামী লীগপ্রধানমন্ত্রীবাংলাদেশরাজনীতি

মহামারির মধ্যেও দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

 

করোনা মহামারির মধ্যে দেশের অর্থনীতিকে এগিয়ে নেয়ার পরিকল্পনা করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী। গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এর গভর্নিং বডির এ সভা অনুষ্ঠিত হয়।

বিনিয়োগের জন্য অবকাঠামোগত পরিবেশ তৈরি করতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী। করোনা সংকটেও বাংলাদেশে বিনিয়োগের উযুক্ত পরিবেশ রয়েছে জানিয়ে বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button