বিশ্ববাংলা

কাজ হারিয়ে হতাশায় সুইডেন প্রবাসীরা

সুইডেনে করোনা সংক্রমণ ঠেকাতে বহির্বিশ্বের সাথে যোগাযোগ স্বাভাবিক না হওয়ায় অর্থনৈতিক মন্দা ও বেকারত্ব দিনদিন বেড়েই চলেছে। কাজ হারিয়ে হতাশায় দিন কাটাচ্ছেন সুইডেনে পাড়ি জমানো বিপুল সংখ্যক বাংলাদেশিরা।

জানা যায়, শুধু জুন মাসেই কাজ হারিয়েছেন ১১ হাজারের বেশী মানুষ। প্রতিদিনই বেড়ে চলেছে বেকারের সংখ্যা। ১৯৮০ সালের পর এই প্রথম দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির হারে ব্যাপক ধ্বস নেমেছে। জিডিপি কমে গেছে ৮ দশমিক ৬ শতাংশ। দেশটিতে বেকারের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে।

জীবিকার তাগিদে সুইডেনে পাড়ি জমানো বিপুল সংখ্যক বাংলাদেশি তাদের  কাজ হারিয়ে হতাশায় দিন কাটাচ্ছেন। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, বহির্বিশ্বের সাথে যোগাযোগ আর রপ্তানী বাড়ানো না গেলে বছর শেষে বেকারত্বের এই হার দ্বিগুণ হতে পারে।

এদিকে কিছু অসাধু দালাল চক্র সুইডেনে কৃষি ভিসায় নিয়োগের গুজব ছড়িয়ে বাংলাদেশীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার চক্রান্ত করছে। বিশেষজ্ঞরা জানান, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ থেকে কৃষি ভিসায় কর্মী নিয়োগের কোনো সম্ভাবনা নেই।

সংশ্লিষ্ট খবর

Back to top button