
করোনা পরিস্থিতিতে সরকারি, সাপ্তাহিক ও অন্যান্য ছুটি মিলিয়ে ১৩৯ দিন পর শারীরিক উপস্থিতিতে হাইকোর্টে বিচার কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্টের ১৮টি বেঞ্চে বিচার কার্যক্রম শুরু হয়।
করোনা পরিস্থিতির জন্য ২৬ মার্চ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটিসহ বিভিন্ন ছুটিতে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে শারীরিক উপস্থিতিতে বিচার কার্যক্রম থেমে যায়। এরপর ৯ মে আদালতে তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০ এর গেজেট প্রকাশ করে সরকার। পরে এটিকে আইনে রূপান্তর করা হয়।
পরে ভার্চুয়াল পদ্ধতিতে সুপ্রিম কোর্টের বিচার কার্য পরিচালনার প্রয়োজন অনুসারে বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তবে আইনজীবীদের দাবির পরিপ্রেক্ষিতে ভার্চুয়াল ৩৫ বেঞ্চের পাশাপাশি শারীরিক উপস্থিতিতে হাইকোর্টের ১৮টি বেঞ্চে বিচার কাজ পরিচালনায় নতুন করে উদ্যোগী হয়ে ওঠে সুপ্রিম কোর্ট প্রশাসন
সুপ্রিম কোর্ট প্রশাসনের আগে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে হাইকোর্টের ১৮টি বেঞ্চে শারীরিক উপস্থিতির মাধ্যমে বিচার কার্য পরিচালনা করা হয়।



