বিশ্ববাংলা

ভারতে বাংলাদেশির ঝুলন্ত লাশ উদ্ধার

ভারতে বেড়াতে গিয়ে দীপঙ্কর বিশ্বাস নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গে কাকার ঘর থেকে, গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, গত ফ্রেব্রুয়ারি মাসে বৈধ ভিসা নিয়ে, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার, হাবড়া থানার ডহরথুবা এলাকায় কাকার বাড়িতে বেড়াতে যান দীপঙ্কর। কিছুদিন সেখানে থেকে বাংলাদেশে ফেরার কথা থাকলেও, গত মার্চে করোনা মহামারির কারণে ভারত জুড়ে জারি করা লকডাউনে, আটকে পড়েন তিনি।

দীপঙ্করের বাড়ি বাংলাদেশের বরিশাল জেলার হিজলা থানার কালিকাপুর এলাকায়। নিজের একমাত্র কাকা-কাকিকে দেখতে ভারতে গিয়েছিলেন তিনি। বাংলাদেশে দীপঙ্করের বাবা-মাসহ, পরিবারের সদস্যদের কাছে তার মৃত্যুর সংবাদ জানানো হয়েছে।

বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে, তদন্ত শুরু করেছে হাবড়া থানা। তবে ঠিক কী কারণে এই মৃত্যু হল, তা বলতে পারেননি দীপঙ্করের কাকা।

সংশ্লিষ্ট খবর

Back to top button